সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কে ভালুকায় ফুলেল শুভেচ্ছা
আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি -সতেরো বছর পর নেত্রকোনা গ্রামের বাড়িতে ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর । নেতার ফিরে আসার খবরে ভাটি বাংলার মানুষের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজ ভূমিতে পা রাখবেন বাবর—এ খবরে ময়নসিংহের প্রবেশদ্বার ভালুকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান তাঁকে ।
এসময় উপজেলা বিএনপির পক্ষে যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ,যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম,পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান,ভালুকা উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ রাজনীতির মঞ্চে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নেত্রকোনা-৪ আসনে শক্ত অবস্থান তৈরি করেন বর্শিয়ান এই নেতা।
চারদলীয় জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
২০০৭ সালে গ্রেপ্তারের পর নানা মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নেত্রকোনা-৪ আসনে বইছে আনন্দের জোয়ার।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































